News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুকেশকে ডিআইজি পদ থেকে সরিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

মুকেশকে ডিআইজি পদ থেকে সরিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আলিপুরদুয়ার, ১৫ এপ্রিল (হি. স.) : মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদ থেকে মুকেশ কুমারকে সরিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের সভা থেকে নির্বাচন কমিশনকে সরাসরি নিশানা করে এদিন তিনি বলেন, মুর্শিদাবাদ, মালদায় দাঙ্গা হলে তার দায় নিতে হবে কমিশনকেই।

নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল। শাসকদলের অভিযোগ বাংলায় নিজেপির হয়েই কাজ করছে কমিশন। সোমবারই মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় আইপিএস মুকেশ কুমারের অপসারণ নিয়ে আরও একবার আক্রমণ শানালেন কমিশনকে। তাঁর বক্তব্য, ”আমি জানি কারা হিংসা সামলাতে পারে। রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দেওয়া হল। এখন যদি মুর্শিদাবাদে হিংসা হয়, তা হলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।” মমতার সাফ কথা, বিজেপির কথাতেই কমিশন মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দিয়েছে।

জানা গিয়েছে, ডিআইজি মুকেশ কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। অধীরের অভিযোগ রাজ্যের শাসকদলকে লোকসভা নির্বাচনে সুবিধা পাইয়ে দিতে কাজ করছেন মুকেশ কুমার। বহরমপুরের কংগ্রেস প্রার্থীর দাবি ছিল, যে সব পুলিশ আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের হয়ে দিনের পর দিন কাজ করে গেছেন সেই অফিসারদেরই ফিরিয়ে নিয়ে আসা হয়েছে জেলায়। যার নেপথ্যে ছিলেন এই আইপিএস মুকেশ কুমার।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top