News Flash

  • Home
  • প্রধান খবর
  • এলডিএফ-ইউডিএফ কেরলের অবস্থার অবনতি ঘটাচ্ছে : প্রধানমন্ত্রী
Image

এলডিএফ-ইউডিএফ কেরলের অবস্থার অবনতি ঘটাচ্ছে : প্রধানমন্ত্রী

পালাক্কাদ, ১৫ এপ্রিল (হি.স.): এলডিএফ ও ইউডিএফ-এর থেকে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, কেরলে বামেদের ‘সন্ত্রাসী’ বলে কংগ্রেস। কিন্তু দিল্লিতে কংগ্রেস এবং এই ‘সন্ত্রাসীরা’ একসঙ্গে বসে, একসঙ্গে খায় এবং নির্বাচনের কৌশল তৈরি করে। সোমবার কেরলের পালাক্কাদ জেলার আলথুরে এক নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এলডিএফ-ইউডিএফ কেরলের অবস্থার অবনতি ঘটাচ্ছে। এই দলগুলি কেন্দ্রীয় সরকারের বরাদ্দ তহবিলের অপব্যবহার করে কেরলের উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করে।”

উপস্থিত জনগণকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কেরল যাতে দারুণ কানেক্টিভিটি পায় তা আমরা নিশ্চিত করব। আমরা এক্সপ্রেসওয়ে ও হাইওয়ে নির্মাণ করে পরিকাঠামো শক্তিশালী করব। আমরা কেরলে উচ্চ-গতির বন্দে ভারত ট্রেনের একটি দুর্দান্ত নেটওয়ার্কও স্থাপন করব।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কেরলের সার্বিক উন্নয়নের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাব। কেরলের মহান ঐতিহ্য বিশ্ব মানচিত্রে উজ্জ্বল হবে, তা আমরা আগামী ৫ বছরে নিশ্চিত করব।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top