News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিচারব্যবস্থা নিয়ে উদ্বেগ, প্রধান বিচারপতিকে চিঠি ২১ প্রাক্তন বিচারপতির
Image

বিচারব্যবস্থা নিয়ে উদ্বেগ, প্রধান বিচারপতিকে চিঠি ২১ প্রাক্তন বিচারপতির

নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি. স.): বর্তমানে দেশের বিচারব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অবসরপ্রাপ্ত ২১ জন বিচারপতি। এই নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠিও লিখেছেন তাঁরা। চিঠিতে লেখা হয়েছে, ‘ক্রমাগত চাপ, ভুল তথ্য দিয়ে জনগণের কাছে বিচারব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করার চেষ্টা করছে কিছু গোষ্ঠী। নানাভাবে তাঁরা আদালতের উপর দোষ চাপাতে ব্যস্ত।’ চিঠিতে বিচার বিভাগের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

চিঠিতে দাবি করা হয়েছে, “রাজনৈতিক স্বার্থে এবং ব্যক্তিগত লাভের জন্য বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নড়বড়ে করে দেওয়ার চেষ্টা চলছে।” যে ২১ জন এই চিঠি দিয়েছেন, তাঁদের ধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের চার জন অবসরপ্রাপ্ত বিচারপতিও। তাঁরা হলেন দীপক বর্মা, কৃষ্ণা মুরারী, দীনেশ মাহেশ্বরী এবং এমআর শাহ।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই প্রায় ছশো জনেরও বেশি আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি লিখে প্রায় একই কথা জানিয়েছিলেন। তাঁরাও বলেন দেশে বিচারব্যবস্থাকে ক্রমশ আক্রমণ করা হচ্ছে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top