News Flash

  • Home
  • প্রধান খবর
  • ট্রাকের সঙ্গে ধাক্কায় গাড়িতে আগুন, রাজস্থানে ঝলসে মৃত্যু একই পরিবারের ৭ জনের
Image

ট্রাকের সঙ্গে ধাক্কায় গাড়িতে আগুন, রাজস্থানে ঝলসে মৃত্যু একই পরিবারের ৭ জনের

সিকার, ১৫ এপ্রিল (হি.স.): রাজস্থানের সিকার জেলায় ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন একই পরিবারের ৭ জন। মৃতদের মধ্যে ৩ জন মহিলা ও দুটি শিশুও ছিল বলে খবর পুলিশ সূ্ত্রে। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে। রবিবার রাজস্থানের সালাসারের বালাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন উত্তর প্রদেশের মিরাটের এক পরিবার। পুজো দিয়ে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। দুর্ঘটনায় নিহতরা হলেন – নীলম গয়াল (৫৫), তাঁর ছেলে আশুতোষ গয়াল (৩৫), মঞ্জু বিন্দল (৫৮), তাঁর ছেলে হার্দিক বিন্দল (৩৭), তাঁর স্ত্রী স্বাতী বিন্দল (৩২) এবং তাঁদের দুই সন্তান। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

সিকার জেলার কাছে হাইওয়েতে গাড়িটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন ধরে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক-সহ ৭ জন ছিলেন। কেউই গাড়ি বাইরে বেরিয়ে আসতে পারেননি। গাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু হয় তাঁদের। হাইওয়ে ফাঁকা থাকায় খুব জোরে গাড়ি চালাচ্ছিলেন চালক। একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করতেই বিপত্তি ঘটে। উল্টো দিক থেকে একটি গাড়ি আসায় ধাক্কা এড়াতে পাশ দিতে যান চালক। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে না পেরে সজোরে ধাক্কা মারে পাশের ট্রাকে। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026
Scroll to Top