News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি জনগণের আশা-আকাঙ্খার প্রতীক হয়ে উঠেছে : যোগী আদিত্যনাথ
Image

বিজেপি জনগণের আশা-আকাঙ্খার প্রতীক হয়ে উঠেছে : যোগী আদিত্যনাথ

লখনউ, ১৫ এপ্রিল (হি.স.): বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, জনগণের আশা ও আকাঙ্খার প্রতীক হয়ে উঠেছে। জোর দিয়ে বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিজেপির সংকল্প পত্র প্রসঙ্গে সোমবার যোগী আদিত্যনাথ বলেছেন, “২০১৭ এবং ২০২২ সালের বিধানসভা নির্বাচন হোক অথবা ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচন, বিজেপি সংকল্প পত্র প্রকাশ করেছে। রবিবার প্রধানমন্ত্রী মোদী ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য সংকল্প পত্র প্রকাশ করেছেন। এই সংকল্প পত্রের চারটি স্তম্ভ রয়েছে – যুবসমাজ, গরিব, কৃষক ও মহিলা। বিজেপি শুধু একটি রাজনৈতিক দল নয়, দেশের জনগণের আশা-আকাঙ্খার প্রতীক হয়ে উঠেছে।”

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী দেশে যে পরিবর্তন এনেছেন, যে নতুন ভারত আমরা এখন প্রত্যক্ষ করছি, গ্রাম, দরিদ্র এবং কৃষকদের ওপর মনোনিবেশ করে প্রকল্পগুলি বাস্তবায়নের কাজ করা হয়েছে, সেগুলি ‘মোদীর গ্যারান্টি-র ওপর ভিত্তিশীল’। আগামী পাঁচ বছরের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি ‘সংকল্প পত্র’-তে প্রতিফলিত হচ্ছে। স্বাধীন ভারতে এটিই প্রথম নির্বাচন যা আত্মনির্ভর এবং ‘বিকশিত ভারত’ হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে লড়াই করা হচ্ছে।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top