News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপির সংকল্প পত্রকে কটাক্ষ খাড়গের, বললেন এই ইস্তেহারে আস্থা রাখা ঠিক নয়
Image

বিজেপির সংকল্প পত্রকে কটাক্ষ খাড়গের, বললেন এই ইস্তেহারে আস্থা রাখা ঠিক নয়

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): বিজেপির সংকল্প পত্রকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর মতে, এই নির্বাচনী ইস্তেহারে আস্থা রাখা ঠিক নয়। খাড়গে বলেছেন, “গত ১০ বছরে এই লোকটি (প্রধানমন্ত্রী মোদী) গরীবদের জন্য কিছুই করতে পারেনি।” আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রবিবারই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি।

বিজেপির সংকল্প পত্র-কে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) বলেছিলেন কৃষকদের আয় দ্বিগুণ করবেন। তিনি বলেছিলেন এমএসপি বাড়াবেন এবং আইনি গ্যারান্টি দেবেন। তিনি নিজের মেয়াদে এমন কোনও বড় কাজ করেননি যাতে দেশের সমস্ত মানুষের উপকার হয়। তরুণরা চাকরি খুঁজছে, মুদ্রাস্ফীতি বাড়ছে। তিনি মুদ্রাস্ফীতি, বেকারত্ব নিয়ে চিন্তিত নন, ১০ বছরে এই লোকটি গরীবদের জন্য কিছুই করতে পারেনি। এই ইস্তেহারে আস্থা রাখা ঠিক নয়।”

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top