News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশ নিয়ে চিন্তিত নয় কংগেস, তাঁরা শুধু ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে : জে পি নাড্ডা
Image

দেশ নিয়ে চিন্তিত নয় কংগেস, তাঁরা শুধু ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): দেশ নিয়ে চিন্তিত নয় কংগেস, তাঁরা শুধু ভোটব্যাঙ্কের রাজনীতিই করেছে। কংগ্রেসকে আক্রমণ করে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি জোর দিয়ে বলেছেন, “ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের পথ অনুসরণ করে বিজেপি সর্বদা সামাজিক ন্যায়বিচারের লড়াই করেছে।” ভারতীয় জনতা পার্টি রবিবার নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ‘সংকল্প পত্র’ প্রকাশ করা হয়।

নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার আগে জে পি নাড্ডা বলেছেন, “ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীতে আমরা তাঁকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই। আমরা সবাই জানি, তিনি সামাজিক ন্যায়বিচারের জন্য লড়াই করেছিলেন। তাঁরা পথ অনুসরণ করে, বিজেপি সর্বদা সামাজিক ন্যায়বিচারের লড়াই করেছে।” নাড্ডার কথায়, “৬০ হাজার নতুন গ্রামকে পাকা রাস্তা দিয়ে যুক্ত করার কাজ করা হয়েছে এবং সমস্ত আবহাওয়ার জন্য রাস্তা তৈরি করা হয়েছে। আমরা কল্পনাও করিনি, গ্রামও ক্ষমতায়িত হবে অথবা অপটিক্যাল ফাইবার গ্রামেও পৌঁছে যাবে। কিন্তু এখন আমি খুশি যে আপনার (প্রধানমন্ত্রী মোদী) নেতৃত্বে ১.২ লক্ষ পঞ্চায়েত অপটিক্যাল ফাইবারের সঙ্গে যুক্ত হয়েছে এবং সেগুলিকে ইন্টারনেট সুবিধার সাথেও সংযুক্ত করা হয়েছে… ভারতের জনসংখ্যার ২৫ কোটি মানুষ এখন দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে, ভারতে চরম দারিদ্র্য এখন ১ শতাংশের নিচে নেমে এসেছে।”

জনগণের উদ্দেশ্যে নাড্ডা বলেছেন, “আপনারা আমাদের একটি স্পষ্ট জনাদেশ দিয়েছেন এবং স্পষ্ট ফলাফল এসেছে। আপনারা স্পষ্ট জনাদেশ দিয়েছেন এবং ৩৭০ ধারা বাতিল করা হয়েছে।” রামমন্দির প্রসঙ্গে তিনি বলেছেন, “আমরা সেই দিনগুলিও দেখেছি যখন কংগ্রেসের আইনজীবীরা দাঁড়িয়ে বিচার প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করতেন এবং বলতেন যে এতে ভারতীয় জনতা পার্টির উপকার হবে। তাঁরা দেশ, রামলালাকে নিয়ে চিন্তিত নয়, তাঁরা শুধু ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে এবং বাধা সৃষ্টি করেছে। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিশাল রাম মন্দির তৈরি হয়েছে।”

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top