News Flash

  • Home
  • দেশ
  • আম্বেদকরের জন্মদিন উপলক্ষে মিছিল করে জনসংযোগে বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার
Image

আম্বেদকরের জন্মদিন উপলক্ষে মিছিল করে জনসংযোগে বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার

বাঁকুড়া, ১৪ এপ্রিল (হি.স.) : এক ঢিলে দুই পাখি মারলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের এমনই অভিমত। রবিবার সংবিধান রচয়িতা বাবাসাহেব আম্বেদকরের জন্মদিন উপলক্ষে এক মিছিলের আয়োজন করেন তিনি। মাচানতলা মোড় থেকে লালবাজার পর্যন্ত মিছিলে বহু মানুষ যোগ দেন। এই মিছিলের মাধ্যমে তিনি যেমন একদিকে বাবা সাহেবের প্রতি শ্রদ্ধা জানালেন আর অন্যদিকে মিছিলের মাধ্যমে ভোটের প্রচারও সারলেন। মিছিল চলাকালীন হঠাৎই তিনি নিজের জুতো পরিষ্কার ও পালিশ করতে শুরু করেন। এপ্রসঙ্গে তার বক্তব্য কোনও কাজই ছোট নয়,নিষ্ঠার সঙ্গে কাজ করলে সাফল্যও আসে।

রবিবার সাত সকালেই কর্মী সমর্থকদের নিয়ে সুভাষবাবু মাচানতলা মোড়ে স্থানীয় ও পথচলতি মানুষদের সঙ্গে পয়লা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করেন। মাচানতলা মোড় থেকে মিছিলের যাত্রা শুরু হয়। হুড খোলা জিপে তাঁর সঙ্গী ছিলেন বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা, শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি। এদিনের মিছিলে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হল সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রীর সঙ্গে সাংসদ ডাঃ সুভাষের দূরত্বের যে খবর লোকমুখে প্রচার হয়েছে তা ভুল বলে প্রমাণিত হল। এদিনের মিছিলে ভালোরকম জমায়েত জনমানসে ভালো প্রভাব ফেলেছে যা কর্মীদের উৎসাহের কারণও বটে।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top