News Flash

  • Home
  • দিনের খবর
  • “কেন বিজেপি জিতল, ওরা এখানে কী করেছে“ সভায় প্রশ্ন মমতার
Image

“কেন বিজেপি জিতল, ওরা এখানে কী করেছে“ সভায় প্রশ্ন মমতার

জলপাইগুড়ি, ১৩ এপ্রিল, (হি.স.): ‘‘বিধানসভায় গৌতম দেবকে টিকিট দিয়েছিলাম। ওঁর সভায় উপচে পড়া ভিড় হয়েছিল। কিন্তু ও জিতল না। এটা আমার দুঃখ। কেন বিজেপি জিতল? ওরা এখানে কী করেছে? যদি কিছু দিয়ে থাকে, আমার আপত্তি নেই। কিন্তু কাজ আমরা করেছি।’’

গত বিধানসভা নির্বাচনে জলপাইগুড়িতে তৃণমূলের হার নিয়ে শনিবার এভাবেই আক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির সভা থেকে তিনি বলেন, ‘‘গত ১৩-১৪ দিন ধরে আমি উত্তরবঙ্গেই আছি। এখানেই থাকব এখন। এরপরে কালী পুজো দিতে কলকাতায় যাব। আবার ফিরে আসব। বীরপাড়া, ময়নাগুড়িতে সভা করে শিলিগুড়িতে আসব। মিছিল করব। ১৭ তারিখ পর্যন্ত আপাতত আছি। সে দিন অসমে যাব। সেখানে ৪ আসনে লড়ছি। ১৮ তারিখ উত্তরবঙ্গে। সম্ভবত দুই দিনাজপুর। তার পরে মালদা।’’

আর মাত্র ছ’দিন ৷ ১৯ এপ্রিল প্রথম দফার ভোটে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে লোকসভা ভোট৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই তিন কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করছেন৷ শনিবার তিনি শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার জাবরাভিটায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভায় আসেন ৷

ডাবগ্রাম-ফুলবাড়িতে এই জনসভা যথেষ্ট তাৎপর্য বলে মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ, একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছিল তৃণমূল৷ বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব৷ একই ফল হয়েছিল পঞ্চায়েত নির্বাচনেও৷ ডাবগ্রাম ২ অঞ্চল হাতাছাড়া হয় তৃণমূলের৷ আর তাই ওই বিধানসভা এলাকায় ঘাটতি পূরণে মাঠে নেমেছেন স্বয়ং তৃণমূলনেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন চালসা থেকে সড়কপথে সরাসরি জনসভা মঞ্চে পৌঁছান৷ এখান থেকে এদিনই কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top