News Flash

  • Home
  • দিনের খবর
  • মহিলা টিএসআর বাহিনীর রোডমার্চ  উত্তর জেলায়
Image

মহিলা টিএসআর বাহিনীর রোডমার্চ  উত্তর জেলায়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ এপ্রিল: নিরাপত্তা নিশ্চিত করতে উত্তর জেলায় মহিলা টিএসআর বাহিনীর রোডমার্চ অনুষ্ঠিত হয়েছে। মহিলাদের নিরাপত্তা বাড়িয়ে দিতে শনিবার রোডমার্চ করল উত্তর জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মহিলা টিএসআর বাহিনী।

আসন্ন ১৮ তম লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করে তুলতে পুলিশ সহ টিএসআর বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এদেরকে নিয়ে যৌথ রোডমার্চ অনুষ্ঠিত হয় ।

শনিবার মহিলাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করতে এবং মহিলাদের অগ্রাধিকারের ভিত্তিতে উত্তর জেলা পুলিশ সুপার মহিলা টিএসআর বাহিনীকে নিয়ে রোড মার্চে শামিল হন।  এই রোডমার্চে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার জেরেমি ডার্লিং, এস ডি পি ও দেবাশীষ সাহা, ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার, মহিলা থানার ওসি শিপ্রা দাস, ধর্মনগর থানার সেকেন্ড অফিসার মমতাজ হাসিনা সহ প্রত্যেকে এই রোড মার্চে যোগদান করেন।

পুলিশ সুপার জানান উত্তর জেলায় ১৭ টি পুলিশ স্টেশন রয়েছে যা সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং প্রায় ৫০ শতাংশ মহিলা ভোটার রয়েছে এই কেন্দ্রে। তাই মহিলাদের অগ্রাধিকার দিয়ে এই ১৭ টি পুলিশ স্টেশন নিরাপত্তার বলয়ে ঘিরে রাখা হবে তাছাড়া মহিলাদের দেখে মহিলা ভোটাররা অনুপ্রাণিত হয়ে আরো বেশি পরিমাণে ভোটদানে এগিয়ে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী যেভাবে পুলিশ প্রশাসন বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করে ভোটের জন্য এগিয়ে চলেছে তাতে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙ্গে ভোট প্রদানে মানুষের অর্থাৎ গণদেব তাদের অত্যাধিক যোগদান আশা করা যাচ্ছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top