News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডি জোটের প্রার্থীর সমর্থনে পথসভা ও মিছিল
Image

পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডি জোটের প্রার্থীর সমর্থনে পথসভা ও মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল: নির্বাচনের হাতে কোন আর মাত্র কয়েকটা দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারে অংশ নিচ্ছে প্রত্যেকটি দল। শনিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডি জোটের প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে জিরানিয়া, মান্দাই,খুমলুঙ এলাকায় সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, পবিত্র কর, প্রার্থী আশীষ কুমার সাহা সহ বাম ও কংগ্রেসের কর্মী সমর্থকেরা।

এদিনের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক দে বলেন, কেন্দ্রের ক্ষমতা বেশি। তাই কেন্দ্রে পরিবর্তন প্রয়োজন। তিনি সাধারণ মানুষকে আহ্বান করে বলেন, নিজের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই সরকারকে পরিবর্তন করুন। তাঁর কথায়, মানুষ এই সরকারকে আর সহ্য করতে পারছে না। তাই এই লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত।

এদিন প্রার্থী আশীষ কুমার সাহা বলেন, লড়াই অগনতান্ত্রিক শক্তির বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। সংবিধানকে রক্ষা করতে এ লড়াইয়ে জনগণকে সামিল হয়ে ইন্ডি জোটের পক্ষে ভোট দান করার আহ্বান করেন তিনি।

Releated Posts

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top