News Flash

  • Home
  • দিনের খবর
  • বিএসএফকে দিয়ে ভোট করাতে পারেন নিশীথ, সতর্কতা মমতার
Image

বিএসএফকে দিয়ে ভোট করাতে পারেন নিশীথ, সতর্কতা মমতার

কোচবিহার, ১২ এপ্রিল (হি.স.): কোচবিহারে ভোটের দিন গোলমাল পাকিয়ে বিএসএফকে দিয়ে ভোট করিয়ে নিতে পারেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক! নির্বাচনী প্রচারে সেই আশঙ্কা প্রকাশ করে তৃণমূলের উদয়ন গুহকে ‘ঠান্ডা’ থাকার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের একাংশকেও সতর্ক করলেন তৃণমূলনেত্রী। নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শও শোনা গেল তাঁর গলায়।

শুক্রবার দিনহাটায় প্রচারসভা করেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়ার সমর্থনে প্রচারসভা ছিল তাঁর। ভোটের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তাঁর উদ্দেশে মমতা বলেন, “উদয়নকে বলব, ঠান্ডা ঠান্ডা কুল কুল। ঠান্ডা মাথায় ভোটটা করতে হবে। ও (নিশীথ প্রামানিক) তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে বিএসএফকে দিয়ে ভোটটা করিয়ে নেবে। ভুলেও এটা করতে দিও না। আগে থেকে নিজেকে তৈরি রাখো।”

আমজনতার উদ্দেশ্যে রাজ্যের প্রশাসনিক প্রধানের দাবি, “শান্তি বজায় রাখুন।” ভোটের মরশুমে তাঁর পরামর্শ, “মাখা ঠান্ডা রাখুন। ঠান্ডা ঠান্ডা কুল কুল।” রাজ্য প্রশাসনকেও সতর্ক করেন মমতা। তাঁর কথা, “প্রশাসনকে বলব, এখানে ১৯ তারিখ ভোট। ১৭ তারিখ ৫টার পর এখানে যেন একটাও মিছিল-মিটিং না হয়।”

একইসঙ্গে তৃণমূলনেত্রীর হুঁশিয়ারি, “বাইক বাহিনীকে যদি যেতে দেন, বিএসএফের সঙ্গে যোগসাজশ করেন, তাহলে মনে রাখবেন আমজনতা আপনাকেও একদিন বিতাড়িত করবে। আপনাদের ছেড়ে কথা বলবে না।”

এর পর স্থানীয় প্রশাসনের একাংশের বিরুদ্ধেও ‘চুপ’ থাকার অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নিশীথ গুন্ডা নিয়ে ঘুরে বেরায়, মানুষের উপর অত্যাচার করে। আর প্রশাসন সব দেখেও চুপ করে থাকে। এর পরই তৃণমূলের সভানেত্রীর প্রশ্ন, এতো ভয় কিসের? চাকরি যাবে? ইলেকশন কমিশন সরিয়ে দেবে? তাহলে ২ মাস পর কী করবেন? তার চেয়ে এখনই দিল্লি চলে যান। হয় দিল্লি চলে যান নয়তো নিশীথের বাড়ি গিয়ে বসে থাকুন, তাহলে আর আইনশৃঙ্খলা সামলাতে হবে না।” শেষে তাঁর হুঁশিয়ারি, “কোচবিহারের যদি আইনশৃঙ্খলার অবনতি হয়, কাউকে ছেড়ে কথা বলব না।”

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top