News Flash

  • Home
  • ত্রিপুরা
  • CEO Tripura : আলপনায় ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নির্বাচন কমিশনের
Image

CEO Tripura : আলপনায় ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নির্বাচন কমিশনের

আগরতলা, ১১ এপ্রিল : ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন ।এর মধ্যে অন্যতম হল আলপনায় ভোটাদের সচেনতা বৃদ্ধি করা। আজ পশ্চিম জেলা শাসকের কার্যালয়ের এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। মূলত, নতুন ভোটারদের বেশিমাত্রায় ভোটকেন্দ্রে আকৃষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জনৈক শিল্পী জানিয়েছেন, লোকসভা নির্বাচন ও রামনগর উপনির্বাচনে রাজ্যের চিত্র শিল্পীদের মাধ্যমে নতুন ভোটাদের ভোট কেন্দ্রের দিকে আকৃষ্ট করতে নির্বাচন কমিশন এই উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচিতে প্রায় ৫০ জন চিত্র শিল্পী কাজ করছেন। এদিন তিনি নতুন ভোটাদের ভোট প্রদানে এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন।

আজকের অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশন পুনিত আগারওয়াল এবং জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার।

মুখ্য নির্বাচন কমিশনার পুনিত আগারওয়াল জানিয়েছেন, গতকাল থেকে ৮৫ বছরের ঊর্ধ্ব ভোটারদের বাড়ি বাড়ি ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ন নির্বাচন সম্পুন্ন করতে নির্বাচন কমিশন সবধরণের ব্যবস্থা গ্রহণ করেছে।তাছাড়া, নির্বাচন সংক্রান্ত যে কোনও ধরণের অভিযোগ জমা পড়লে তা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।সাথে সমস্ত জনগণের কাছে নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আবেদন জানিয়েছেন।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top