News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাংলায় একটা ভোটও অন্য কাউকে নয়, ঈদের অনুষ্ঠানে বিজেপিকে বিঁধলেন মমতা
Image

বাংলায় একটা ভোটও অন্য কাউকে নয়, ঈদের অনুষ্ঠানে বিজেপিকে বিঁধলেন মমতা

কলকাতা, ১১ এপ্রিল (হি.স.): প্রতি বছরের মতো এবারও রেড রোডে পবিত্র ঈদের অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঈদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কলকাতার রেড রোডে নামাজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তিনি চালু হতে দেবেন না।

মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, “বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। একটা ভোটও অন্য কাউকে দেবেন না।” বক্তব্যের শুরুতেই ঐক্য বজায় রাখার আহ্বান জানান মমতা। বলেন, “আপনারা এককাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না।” প্রথমে বিজেপির নাম না করেই তিনি বলেন, “অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) আনছে। আমরা ঘৃণাভাষণ চাই না, এনআরসি চাই না, সিএএ চাই না। আমাদের লক্ষ্য সর্বধর্ম সমন্বয়।”

লোকসভায় এনডিএ-র ৪০০ আসন পাওয়ার দাবি নিয়েও ফের কটাক্ষ করেন মমতা। বলেন, “আগে তো ২০০ আসন পেরোক।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ভোটের আগে তৃণমূলের ছেলেদের গ্রেফতার করা হচ্ছে, কিন্তু বিজেপির লোকেরা দোষ করলেও আদালতে জামিন পেয়ে যাচ্ছে।

Releated Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top