News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনে শাসক দলের প্রার্থীদের জয়ী করার আহ্বানে যৌথ অভিযান  
Image

লোকসভা নির্বাচনে শাসক দলের প্রার্থীদের জয়ী করার আহ্বানে যৌথ অভিযান  

আগরতলা, ১১ এপ্রিল : রাজ্যের বিভিন্ন স্থানে লোকসভা নির্বাচনে শাসক দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে বিজেপি আইপিএফটি ও তিপরা মথা যৌথ অভিযান জোরদার করেছে। কিছুদিনের অপেক্ষা। তারপরেই গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

ভারতের নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায় অনুযায়ী ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনে আগামী ১৯ এপ্রিল এবং পূর্ব আসনে ২৬ এপ্রিল লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তাই এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে প্রচারে ঝড় তুলছে শাসকদল বিজেপি। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার গোলাঘাটি বিধানসভার অন্তর্গত যুগল কিশোর নগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পাড়ায় বিজেপি, আইপিএফটি এবং তিপরা মথার যৌথ উদ্যোগে নির্বাচনী প্রচারে মিছিল ও জনসম্পর্ক অভিযান করে।
এই মিছিল ও জনসম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন গোলাঘাটি মন্ডলের সহ-সভাপতি নারায়ন দেবনাথ, গোলাঘাটির প্রাক্তন বিজেপি বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলার উত্তরাংশের সহ-সভাপতি অমল দেবনাথ সহ তিপরা মথার ও বিজেপির কার্যকর্তারা। এদিনের এই নির্বাচনের প্রচারে বের হয়ে তারা প্রতিটি পাড়ায় পাড়ায় মানুষের বাড়িঘরে এবং পথ চলতি মানুষদেরকে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য উৎসাহিত করেন।
তারা এদিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এখন আর কেউ বিরোধীদের দলে হাটতে চাইছে না যার ফলে বিজেপির প্রতিটি নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের ব্যাপক হারে সাড়া পাচ্ছে। তারা এদিন আরো জানিয়েছেন কংগ্রেস আর সিপিআইএম জোটকে মানুষ লোকসভা নির্বাচনে ভোট বাক্সের মাধ্যমে উচিত শিক্ষা দেবে তাই তারা জয় নিয়ে শতভাগ নিশ্চয়তা প্রকাশ করেছেন।”

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top