News Flash

Image

বধূহত্যার ঘটনার তদন্তে রাজ্য মহিলা কমিশন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১০ এপ্রিল: রাজ্যে নারী নির্যাতন ও বধূহত্যার ঘটনা দিন দিন বৃদ্ধি পেতে থাকায় খোদ মহিলা কমিশন উদ্বিগ্ন। খোয়াই মহকুমার গৌরাঙ্গটিলায় এক গৃহবধুর হত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছে মহিলা কমিশন।

গৌরাঙ্গটিলায় বধূহত্যার ঘটনার তদন্তে নেমেছেন মহিলা কমিশন। এদিন মৃতার বাবার বাড়ীতে এলেন কমিশনের প্রতিনিধিদল।  কল্যানপুর থানাধীন গৌরাঙ্গটিলায় বধূ হত্যার ঘটনার তদন্তে  খোয়াইয়ে এলেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিদল। কমিশনের তিন সদস্যার প্রতিনিধিদল এদিন খোয়াইয়ের জাম্বুরায় মৃতার বাবার বাড়ীতে এসে কথা বলেন সেই পরিবারের সদস্য সদস্যাদের সাথে।

উল্লেখ্য যে, শুক্রবার গৌরাঙ্গটিলায় স্বামীর অত্যাচারে এই গৃহবধূর মৃত্যু হয় বলে অভিযোগ।গৌরাঙ্গটিলার প্রদীপ নাথ চৌধুরী নামে মৃতার স্বামীকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। সে বর্তমানে জেল হেফাজতে রয়েছে বলে জানা গেছে। ২০১৭ সালে গৌরাঙ্গটিলার প্রদীপ নাথ চৌধুরীর সাথে খোয়াইয়ের জাম্বুরা গ্রামের প্রল্হাদ দেবনাথের মেয়ে প্রতিমা দেবনাথের সামাজিক মতে বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।বিয়ের কয়েক বছর পর থেকেই শ্বশুরবাড়িতে স্বামী সহ অন্যান্যদের দ্বারা প্রতিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ। প্রতিমার স্বামী প্রদীপ নিজেও মদ্যপানে আসক্ত ছিল। প্রায়দিনেই প্রতিমার ওপর হামলে পড়তো সে।

শুক্রবার রাতে মদমত্ত প্রদীপ বাড়ীতে ঢুকেই স্ত্রীকে মারধোর করতে শুরু করে।পরে দা দিয়ে এলোপাথারি কোপাতে থাকে প্রতিমাকে। মারাত্মক জখমপ্রাপ্ত হয়ে প্রতিমা রাতেই জিবি হাসপাতাল মারা যায়। রাতেই অভিযুক্ত স্বামী প্রদীপ নাথ চৌধুরীকে পাকড়াও করে কল্যানপুর থানার পুলিশ। মৃতার বাবার বাড়ীর লোকজনের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি খুনের মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top