News Flash

Image

জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১০ এপ্রিল: পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলেন এক বৃদ্ধ। ঘটনার বিবরনে জানা যায়, পুকুরে স্নান করতে গিয়েছিলেন প্রভু রামপাড়ার বাসিন্দা বিশম্বর চাকমা(৭০)। কিন্তু দীর্ঘক্ষণ অতিক্রম হলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর কোনো খোঁজ পাওয়া যায়নি ওই বৃদ্ধের। শেষ পর্যন্ত ওই  পুকুরের পাড়ে বৃদ্ধের কাপড় দেখে সন্দেহ জাগে পরিবারের সদস্যদের।

পরবর্তী সময়ে খবর দেওয়া হয় গন্ডাছড়া অগ্নি নির্বাপক দপ্তর এবং মহকুমা শাসকের আপদা মিত্র ভলান্টিয়ারদের। অগ্নি নির্বাপক দপ্তর এবং আবদা মিত্র ভলান্টিয়ারদের যৌথ প্রচেষ্টায় ৭০ বছরের বৃদ্ধকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের লোকজনদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। আচমকা বৃদ্ধের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

Releated Posts

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top