News Flash

  • Home
  • খেলা
  • মূল‌ পর্বে খেলা দু দলের নিশ্চিত হলেও ইউ: বিএসটি কে হারিয়ে ফুলিঙ্গ জয়ী
Image

মূল‌ পর্বে খেলা দু দলের নিশ্চিত হলেও ইউ: বিএসটি কে হারিয়ে ফুলিঙ্গ জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।  কোয়ার্টার ফাইনালে খেলার জন্য দু দলই ছাড়পত্র পেয়েছে। এক কথায়, জয়ের ধারা বজায় রাখলো স্ফুলিঙ্গ ক্লাব। টি ২০ ক্রিকেটে স্ফুলিঙ্গ শিবির বৃহস্পতিবার ৮ রানের ব্যবধানে হারিয়ে দিলো ইউনাইটেড বিএসটি দলকে। টি আই টি মাঠে এদিন স্ফুলিঙ্গ শিবির প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১১৩ রান। ব্যাটে দলের পক্ষে অর্ক প্রভ সিনহা ৫২ নট আউট এবং সাগর শর্মা ৩৫ রান করেন। এদের রানে ভর করেই এই স্কোর গড়লো স্ফুলিঙ্গ ক্লাব। বলে ইউবিএসটির পক্ষে নীতিশ কুমার সাহানি ৩ টি, দুটি করে উইকেট নেয় ওঙ্কার তারমালে ও মনোজিত দাস। পাল্টা খেলতে নেমে ইউবিএসটি দল ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১০৫ রানই করতে সক্ষম হয়। ব্যাটে এস এ সিন্ধে ৪৫, সায়নতন দেববর্মা ৩১ রান করলে ও আর কেউই ভরসা যোগাতে পারেনি। যার ফলে পরাজয় হজম করেই মাঠ ছাড়তে হলো ইউবিএসটি দলকে। বিজয়ী দলের হয়ে বৈভব পাল ২ টি এবং ১ টি করে উইকেট ভাগ করে নেয় অজয় সরকার, অপূর্ব বিশ্বাসরা।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top