ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সোনামুড়ায় ক্রিকেট টুর্নামেন্ট জমজমাট পর্যায়ে। অনির্বান দাসের অলরাউন্ড পারফরম্যান্স। দুর্দান্ত জয় পেয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল। প্রথমে ব্যাট হাতে ৪২ রান করার পর বল হাতে ২ উইকেট নিয়ে সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেয় অনির্বান। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত আন্ত: স্কুল ক্রিকেটে। মঙ্গলবার সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল ৭৮ রানে পরাজিত করে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলকে। স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল ২৫২ রান করে। দলের পক্ষে মহ: নাসিম ইকবাল ৭৩ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭, রাহুল নাহা ৮২ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১,অনির্বান দাস ৪৫ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ এবং শুভম দেবনাথ ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ (অপ:) রান করেন। মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে শুভপ্রতীক দাস ৩৫ রানে এবং কুলদীপ সরকার ৩৭ রানে ২ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুল ১৭৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাজ দেবনাথ ২৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭,অশ্মিত মজুমদার ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং দিবাকর দাস ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ (অপ:) রান করে। সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে আরিয়ন পাল ৯ রানে, অনির্বান দাস ২৪ রানে, মিনহাজ আহমেদ ৩১ রানে এবং প্রান্তিক চক্রবর্তী ৪১ রানে ২ টি করে উইকেট দখল করে।

অনির্বাণ দাসের অলরাউন্ড পারফরম্যান্সে সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল জয়ী
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…


















