News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেরলে কুস্তি এবং ত্রিপুরায় দোস্তি সিপিএম ও কংগ্রেসের, এই নীতির কারণেই ত্রিপুরায় কংগ্রেস শূন্যে এসে দাঁড়িয়েছে : প্রদ্যোত
Image

কেরলে কুস্তি এবং ত্রিপুরায় দোস্তি সিপিএম ও কংগ্রেসের, এই নীতির কারণেই ত্রিপুরায় কংগ্রেস শূন্যে এসে দাঁড়িয়েছে : প্রদ্যোত

আগরতলা, ৮ এপ্রিল : কেরলে কুস্তি এবং ত্রিপুরায় দোস্তি সিপিএম ও কংগ্রেসের। এই নীতির কারণেই ত্রিপুরায় কংগ্রেস শূন্যে এসে দাঁড়িয়েছে। আজ খুমুলুঙ-এ নির্বাচনী জনসভায় সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন।

তাঁর কথায়, জীবনের অন্তিম দিন পর্যন্ত জনজাতিদের উন্নয়নের স্বার্থে লড়াই করে যাব। কিন্তু কখনো জনজাতিদের ধোকা দেব না।এদিন তিনি বলেন, পাঁচ বছর পূর্বে কংগ্রেসের সভাপতি হয়ে সিপিমের বিরুদ্ধে লড়াই করেও জয়লাভ করতে পারেনি। কারণ তৎকালীন সময় থেকেই রাজনৈতিক বিরোধিতার আড়ালে সিপিএম ও কংগ্রেসের মধ্যে চির মিত্রতা ছিল। তাই বরাবরের মতো কংগ্রেস ত্রিপুরাকে সিপিএমকে হাতে বেঁচে দিয়ে ছিল।

তাঁর কটাক্ষ, কেরলে কুস্তি এবং ত্রিপুরায় দোস্তি করছে সিপিএম ও কংগ্রেস। এই নীতির কারণেই কংগ্রেস ত্রিপুরায় শূন্যে এসে দাঁড়িয়েছে। লোকসভা নির্বাচনের পর বহু কংগ্রেস নেতাও কর্মী বিজেপিতে যোগদান করবেন বলে আশা ব্যক্ত করে বলেন তিনি।

এদিন তিনি আরও বলেন, বিগত দিনে সিপিএমকে ভোট না দিলে কংগ্রেস কর্মীদের চাকুরী দেওয়া হত না। আজ সেই কংগ্রেস কর্মীরা সিপিএমকে ভোট দেবে। তাই প্রদ্যোত প্রত্যেক কংগ্রেস কর্মীকে সিপিমকে ভোট দানে বিরত থাকার আবেদন জানিয়েছেন। তাঁর কথায়, ত্রিপুরার জনজাতিদের উন্নয়ন একমাত্র বিজেপি নেতৃত্বাধীন সরকারের দ্বারাই সম্ভব।

জোর গলায় এদিন তিনি বলেন, সামাজিক মাধ্যমে নিজেদের বাহুবলী দেখাচ্ছে সিপিএম। রাজ্ পরিবারকে বাদমান করার চেষ্টা করছে বিভ্রান্তকারী কংগ্রেস ও সিপিএম। কিন্তু তা করে লাভ হবে না। কারণ এখন ত্রিপুরাবাসী আর বোকা নেই। এখন যে সমর্থন আমার সঙ্গে রয়েছে সেটা পয়সার মাধ্যমে আসেনি। সেটা আমার কাজের মাধ্যমে এসেছে বলে দাবি করেন প্রদ্যোত।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top