News Flash

  • Home
  • খেলা
  • টি-২০ ক্রিকেটে হার্ভেকে হারিয়ে জয়ে ফিরেছে ইউনাইটেড বিএসটি
Image

টি-২০ ক্রিকেটে হার্ভেকে হারিয়ে জয়ে ফিরেছে ইউনাইটেড বিএসটি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি হার্ভে। হলো না জয়ের মুখ দেখা হার্ভের। এবার ইউবিএসটির কাছে মুখ থুবড়ে পড়লো হার্ভে দল। সোমবার পিটিএ মাঠে হার্ভে শিবির মুখোমুখি হয় ইউবিএসটির। ম্যাচে ইউবিএসটি দল ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো হার্ভেকে। টস জিতে বিএসটি দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ওপিসি দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৯০ রান। ব্যাটে দলের পক্ষে অর্ক জিত রায় ১৯, বিশাল দেববর্মা নট আউট ১৭,, সৌরভ সাহানি ৯, রাজদীপ দত্ত ৮, আরমান হোসেন ৮ রান করে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ১৫ রানের। বলে ইউবিএসটির হয়ে নীতিশ কুমার সাহানি ৩টি এবং শতদীপ সাহা ২ টি উইকেট নেয়।একটি করে উইকেটে ভাগ বসায় ওঙ্কার তারমালে, মতি ত্রিপুরা ও মনোজিত দাসরা। পাল্টা খেলতে নেমে ইউবিএসটি দল ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নিলো। বিজয়ী দলের হয়ে এস এ সাহানি সর্বাধিক ৪৬ রান করে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান সুকান্ত রিয়াংয়ের ২৬। এতেই কুপোকাৎ হয়ে যায় হার্ভে দল। বলে হার্ভের পক্ষে জয়দীপ দেব দুটি এবং একটি করে উইকেট দখল করে সৌরভ সাহানি, সাহিল সুলতান, অর্কজিৎ রায়রা। বিজয়ী দলের নীতিশ কুমার সাহানি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top