News Flash

Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধে জনজাতিরা

নিজস্ব প্রতিনিধি, ফটিকরায়, ৮ এপ্রিল: পানীয় জলের দাবিতে ফের পথ অবরোধ। জানা যায়, ফটিকরায় বিধানসভায় সাধারন নাগরিকরা পাচ্ছেন না বিশুদ্ধ পানীয় জল। তাই রাস্তা বন্ধ করে রাখলেন পাহাড়ি জনজাতিরা।

লোকসভা ভোটের একেবারে প্রাকমুহুর্তে জাতীয় সড়ক অবরোধ করেন জনজাতিরা।  ঘটনাটি ফটিকরায় বিধানসভার ডেমডম এলাকায়। লোকসভা ভোটের বাকি মাত্র হাতে গোনা কয়েকদিন। আর তার প্রাক্কালে বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ত্রিপুরার ৮ নং জাতীয় সড়ক অবরোধে বসলো জনজাতি ভোটাররা।

ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভার ডেমডম এলাকায়  সোমবার সকাল থেকেই পথ অবরোধের জেরে বন্ধ ছিল যানচলাচল। জাতীয় সড়কে বালতি কলস ঘটি নিয়ে মহিলা পুরুষ জনজাতিরা রাস্তায় নেমে পড়ে। অসুবিধার সম্মুখীন হতে হয় যাত্রীদের।

এই এলাকার রোমন চৌধুরীর স্কুল টিল্লা গ্রামে জনজাতিরা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। পানীয় জলের জন্য পুকুর ছড়া কিংবা পাহাড়ের জল পান করছেন। এতে তাদের জলবাহিত বিভিন্ন রোগের সমস্যায় ভুগতে হচ্ছে।  পানীয় জলের সমস্যা নিয়ে নেতা মন্ত্রীদের কাছে গিয়েও তাদের সমাধানের ব্যবস্থা হয়নি তাই এই আন্দোলনে সিদ্ধান্ত নিয়ে এদিন রাস্তা অবরোধ করেছেন তারা।  আসাম আগরতলার ২০৮ নং জাতীয় সড়ক অবরোধে বসেন তারে। অবরোধেরখবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় ফটিকরায় থানার পুলিশ সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। তারা কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে পরে সবার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন অবরোধকারীরা। 

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top