News Flash

Image

চুরির ঘটনায় দিশেহারা সাধারন মানুষ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ এপ্রিল: কৈলাসহর পুর পরিষদ এলাকায় চুরির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। চোরের উৎপাত বৃদ্ধি পাওয়ায় রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে জনগণ রীতিমত সংশয়ে পড়েছেন। রবিবার গভীর রাতে কৈলাসহর পুরপরিষদের অধীনে কালীপুর ১৩নং ওয়ার্ড এলাকায় একটি বাড়ি ও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল।

সোমবার সকালবেলা কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায় ওই এলাকার বাসিন্দা রুমা সরকার নামে এক মহিলার বাড়িতে রবিবার গভীর রাতে চুরি কান্ড সংগঠিত করে চোরের দল। রবিবার গভীররাতে উনার রান্না ঘরের দরজা ভেঙ্গে রান্না ঘরের ভেতরে প্রবেশ করে চোরের দল এবং একটি গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল।

আজ সকালবেলা তিনি ঘুম থেকে উঠে দেখতে পান উনার রান্নাঘরের দরজা খোলা পাশাপাশি রান্নাঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন আসবাবপত্র নেই। কে বা কারা চুরি করে নিয়ে গেছে, তারপর তিনি উক্ত বিষয় নিয়ে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ মূলে কৈলাসহর থানার পুলিশ উনার বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে। পাশাপাশি গতকাল গভীর রাতে ওই এলাকায় অবস্থিত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চালডাল চুরি করে নিয়ে যায় চোরের দল বলে অভিযোগ উঠে।উক্ত বিষয় নিয়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন।

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top