ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা চার ম্যাচে জয়। যার অর্থ হলো মূল পর্বের খেলা অর্থাৎ কোয়ার্টার ফাইনালে নকআউটের জন্য নিজেদের অবস্থান নিশ্চিত করে নিয়েছে ইউনাইটেড ফ্রেন্ডস। সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে ইউনাইটেড ফ্রেন্ডস সোমবারে ৫৭ রানে শতদল সংঘ কে পরাজিত করেছে। ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে। জবাবে শতদল সংঘ ৮ উইকেট হারিয়ে ১০৯ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিজয়ী দলের তেজস্বী জয়সওয়াল ৪৯ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও চারটি ওভারি মেরে ৭০ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে ধাবিত করার পাশাপাশি প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব. উপায়। শতদলের দেবপ্রসাদ সিংহের ৫৪ রান উল্লেখযোগ্য। বোলিংয়ে ইউনাইটেড ফ্রেন্ডসের প্রিন্স রানা এবং শতদলের বাচ্চু মিয়া তিনটি করে উইকেট পেয়েছে।

টানা চার ম্যাচে জয় অব্যাহত রেখে কো: ফাইনাল নিশ্চিত ইউনাইটেড ফ্রেন্ডসের
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















