News Flash

  • Home
  • প্রধান খবর
  • ধূপগুড়িতে মোদীর সভায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে গাড়ি, আহত ১৮
Image

ধূপগুড়িতে মোদীর সভায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে গাড়ি, আহত ১৮

জলপাইগুড়ি, ৭ এপ্রিল(হি.স.): ধূপগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যাওয়ার পথে দুর্ঘটনার করলে পড়ে একটি গাড়ি । রবিবার দুর্ঘটনায় আহত হন ১৮ জন কর্মী, সমর্থক। দুর্ঘটনায় আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ির বিদায়ী সাংসদ জয়ন্ত রায়রা।

রবিবার ধূপগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভা ছিল। সেই জনসভায় রাজগঞ্জের মান্তাদারি গ্রামপঞ্চায়েত থেকে প্রচুর বিজেপি কর্মী যাচ্ছিলেন। পথে বোদাগঞ্জ এলাকায় একটি গাড়ি উল্টে যায়। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সূত্রে খবর, তাতেই আহত হন ১৮ জন বিজেপি কর্মী। তাঁরা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন। আহতদের মধ্যে বিপ্লব রায় নামে এক যুবকের হাতের আঙুল ভেঙে ঝুলে যায়। তাঁকে শিলিগুড়ি নার্সিংহোমে নিয়ে চিকিৎসা করানোর আবেদন জানায় পরিবার। পরিবারের আবেদন মতোই শিলিগুড়ি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top