News Flash

  • Home
  • দেশ
  • কোলাঘাটে তপ্ত গরমে নির্বাচনী প্রচার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Image

কোলাঘাটে তপ্ত গরমে নির্বাচনী প্রচার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

পূর্ব মেদিনীপুর, ৫ এপ্রিল (হি. স.) : পূর্ব মেদিনীপুরে প্রবল গরম। তবু গরমকে তোয়াক্কা না করেই দিনভর প্রচারে রয়েছেন অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। শুক্রবার সকাল থেকে কোলাঘাট অঞ্চলে প্রচার করলেন বিজেপি প্রার্থী। বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থকদের মিছিল দেখা যায় তাঁকে ঘিরে। কোনও রকম মান অভিমান নয়। সকলে মিলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তমলুকের বিজেপি প্রার্থী। যারা মান অভিমান করে দূরে সরে গিয়েছেন, তাদের সঙ্গে আসতে আহ্বান জানালেন অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। নির্বাচনে একসঙ্গে কাজ করতে হবে। বুথে বুথে কাজ শুরু করে দেওয়ার আহ্বান জানালেন তিনি।

প্রার্থী হওয়ার আগে থেকেই পূর্ব মেদিনীপুরে পৌঁছে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। এরপর তমলুক কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হয়। তারপর থেকে প্রচার করছেন অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। কর্মী সভা চলছে নিয়মিত। তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন সময় আক্রমণ করছেন। রাজ্যের শাসক দলের দুর্নীতি নিয়ে রীতিমতো সমালোচনায় মুখর তিনি।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top