News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এন সি নগরে নতুন বাড়ি এলাকায় বিএসএফ জওয়ানদের উপর হামলা
Image

এন সি নগরে নতুন বাড়ি এলাকায় বিএসএফ জওয়ানদের উপর হামলা

আগরতলা, ৪ এপ্রিল: প্রায় ৩০ থেকে ৪০ জন ভারতীয় পাচারকারী বুধবার রাত ১১টা ৩০ মিনিট নাগাদ সীমান্ত এলাকায় আরোপিত কার্ফু বিধি ভঙ্গ করে সোনামুড়া থানার অন্তর্গত দুর্গাপুর গ্রামের নতুন বাড়ি এলাকায় ভারত থেকে বাংলাদেশে নিষিদ্ধ মাদক জাতীয় সামগ্রী পাচার করার চেষ্টা করছিল৷ টহলরগত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের প্রশ্ন করা মাত্র দুর্বৃত্ত দলটি জওয়ানদের ঘিরে ফেলে এবং ঘেরাও করে চিৎকার করতে শুরু করে “মারো শালো কো’৷ এরপর দুর্বৃত্ত দলটি কর্মরত জওয়ানদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিতে চেষ্টা করে, বিএসএফ-এর ডিউটি পয়েন্টটিকে তছনছ করে, নজরদারি করার অত্যাধুনিক যন্ত্রসামগ্রী বিনষ্ট করে এবং বিএসএফ জওয়ানদের দা ও অন্যান্য ধারালো মারাত্মক হাতিয়ার দিয়ে আক্রমণ করতে থাকে, এরফলে ৩ জন বিএসএফ জওয়ান আহত হয়৷

একটি অপরিচিত দুর্বৃত্ত একজন কনস্টেবলকে দা দিয়ে মাথায় আঘাত করতে চেষ্টা করে কিন্তু দায়ের আঘাত লাগে তাঁর পিঠে, তিনি আঘাত এড়াতে পারেননি বলে তাঁর পিঠে গভীর ক্ষত সৃষ্টি হয়, উপরন্তু তাঁর মুখমণ্ডল ও নাকে আঘাত লেগেছে ভীষণ৷ জীবনের প্রতি ভয়ঙ্কর হুমকি এবং সরকারি সম্পত্তি বিনষ্টের সম্ভাব্য বিপদ আসছে অনুমান করে বিএসএফ জওয়ানরা আত্মরক্ষার্থে গুলি চালায় এবং সেই ভয়াবহ দুর্বৃত্ত দলটিকে ছত্রভঙ্গ করে দেয়৷ বিএসএফ-এর জওয়ান এবং সোনামুড়া থানার পুলিশ একযোগে সময়মতো সক্রিয় হয়ে উত্তপ্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে৷

তবে এটা জানা গিয়েছে যে উল্লিখিত ঘটনাটি চলাকালে দুই অসামরিক ব্যক্তি আঘাত পেয়েছে৷ এই দুই আহতের মধ্যে একজনের নাম শহিদ মিয়া, সে দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং অন্যজনের নাম কাবিল হুসেন, সেও দুর্গাপুর গ্রামেরই নিবাসী৷ এদের দু’জনেই আগরতলায় সরকারি হাসপাতালে এখন চিকিৎসাধীন৷ বিএসএফ এর ডিআইজি নিকটবর্তী গোকুলনগর থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়্ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই প্রতিহত করেন৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোনামুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ এই ঘটনা চলাকালে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বহাল রাখতে দুর্বৃত্তদের মোকাবিলায় প্রতিরোধ গড়ে তুলে প্রচণ্ড সাহস দেখিয়েছে৷

ঘটনাটি ঘটেছে যে এলাকায় সোনামুড়ার সেই এলাকাটিতে কাঁটাতারের বেড়া নেই এবং এই এলাকাটি দিয়ে দুর্বৃত্তরা নিষিদ্ধ মাদক দ্রব্য ও অন্যান্য সামগ্রী পাচার করে৷ তাছাড়া অরক্ষিত এলাকাটি দিয়ে দুর্বৃত্তরা অনুপ্রবেশ করে এবং এসব করতে গিয়ে তারা বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায়৷

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top