News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস ছেড়েই বিজেপিতে, গৌরব বল্লভ যোগ দিলেন পদ্ম শিবিরে
Image

কংগ্রেস ছেড়েই বিজেপিতে, গৌরব বল্লভ যোগ দিলেন পদ্ম শিবিরে

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবারই কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন, আর এদিনই বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস নেতা গৌরব বল্লভ। বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন গৌরব। এছাড়াও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন অনিল শর্মা এবং উপেন্দ্র যাদব। সকলেই বিজেপির সদস্যতা গ্রহণ করেছেন।

কৃষি আইনের বিরুদ্ধে তিন বছর আগে কৃষক আন্দোলনের সময় ধারাবাহিক ভাবে নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করার দায়িত্ব তাঁকে দিয়েছিল কংগ্রেস। গত বছর হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পরে শিল্পপতি গৌতম আদানিকে নিয়েও বার বার এআইসিসির সাংবাদিক বৈঠকে সরব হয়েছিলেন তিনি। কংগ্রেসের অন্যতম সেই সর্বভারতীয় মুখপাত্র গৌরব বল্লভ বৃহস্পতিবার দলের সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন। এক্স হ্যান্ডলে গৌরব লিখেছেন, ‘‘কংগ্রেস দল এখন দিশাহীনতার পথে এগিয়ে যাচ্ছে, তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না।’’

আর এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর গৌরব বলেছেন, “আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সকালে একটি চিঠি পোস্ট করেছি… সেই চিঠিতে, আমি আমার হৃদয়ের সমস্ত বেদনা লিখেছি… শুরু থেকেই আমার দৃষ্টিভঙ্গি ছিল যে ভগবান শ্রী রামের মন্দির (অযোধ্যায়) নির্মাণ করা উচিত। আমন্ত্রণ পেয়েও সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে কংগ্রেস, আমি তা মেনে নিতে পারিনি। জোটের নেতারা সনাতন ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন, কেন কংগ্রেস কিছু বলছে না?…আমি আজ বিজেপিতে যোগ দিয়েছি এবং ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব।”

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top