News Flash

  • Home
  • প্রধান খবর
  • জঙ্গলমহলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
Image

জঙ্গলমহলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

বাঁকুড়া, ৪ এপ্রিল (হি.স.) : এক মাস পার হতে না হতেই ফের জঙ্গল মহলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আগামী ৮ এপ্রিল রাইপুরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে গত ২৮ ফেব্রুয়ারি তিনি খাতড়ায় প্রশাসনিক সভা করেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মুখ্যমন্ত্রীর এই সভা নিয়ে কম সমালোচনা হয় নি। বিরোধীরা প্রশাসনিক সভার মোড়কে দলীয় সভা বলেও কটূক্তি করেন। ফের তাঁর এই সফর ঘিরে সমালোচনা শুরু হয়েছে।

গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলার দুটি আসনেই হার মানতে হয় তৃণমূলকে। বাঁকুড়া লোকসভা আসনে পোড় খাওয়া রাজনীতিবিদ সুব্রত মুখার্জিকে প্রার্থী করেও বিজেপির কাছে পরাজয় স্বীকার করতে হয়। নির্বাচনী ময়দানে প্রথমবার প্রার্থী হয়ে প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। অপরদিকে বিষ্ণুপুর লোকসভা আসনটিও হাতছাড়া হয় তৃণমূলের। বিজেপির সৌমিত্র খাঁ জয় ছিনিয়ে নেন। এরপর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও জেলায় বারোটি আসনের আটটিতে জয়ী হয় বিজেপি। পরপর দুটি বড় নির্বাচনেই বাঁকুড়াবাসী শাসকদলের থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় চিন্তিত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top