News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ধর্মনগরে বিজেপির সাংগঠনিক বৈঠক
Image

আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ধর্মনগরে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ৪ এপ্রিল : আসন্ন সাধারণ অষ্টাদশ ২০২৪ সাধারণ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে সকাল সাড়ে এগারোটা নাগাদ ধর্মনগর বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উপস্থিতিতে ৫৬ ধর্মনগর বিধানসভার অন্তর্গত মন্ডল সভাপতি, সমস্ত বুথ সভাপতি, বুথ বিস্তারক গন, পৃষ্ঠা প্রমুখদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানিয়েছেন, আগামী শনিবার অর্থাৎ ৬ই এপ্রিল ধর্মনগরে একটি রোডস তে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ভারতীয় জনতা পার্টি দলের পূর্ব আসনের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা যোগদান করবেন। এই লক্ষ্যেই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে।

অধ্যক্ষ আরো জানিয়েছেন, প্রথমে কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রে এবং শেষে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে আসবেন।

সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ৫৬ বিধানসভা ধর্মনগর বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামল নাথ, ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, ধর্মনগর পুরো পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ সহ অন্যান্য নেতৃত্বরা |

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top