বনগাঁ, ৪ এপ্রিল (হি. স.): বনগাঁয় ভয়াবহ পথ দুর্ঘটনা। ইঞ্জিন ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে প্রাণ হারালেন এক বাইক আরোহী ও ভ্যানের চালক। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বাগদা সড়কের কাকলেমারি ব্রিজ এলাকায়। নিহতরা হলেন, বাইক আরোহী অর্ক রায় এবং ভ্যান চালক তরুণী সেন।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বন্ধুদের সঙ্গে গোপালনগর চালকি এলাকায় একটি দোকানে চা খেতে এসেছিলেন অর্ক। সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিন ভ্যানে সজোরে ধাক্কা মারেন ওই বাইক আরোহী। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যান বাইক আরোহী এবং ভ্যানের চালক। তাঁদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।



















