News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) বহুমূল্যের হাতির দাঁত-সহ গ্রেফতার দুই পাচারকারী
Image

(আপডেট) বহুমূল্যের হাতির দাঁত-সহ গ্রেফতার দুই পাচারকারী

জলপাইগুড়ি, ৩ এপ্রিল (হি. স.): চোরা চালানকারীদের কাছ থেকে উদ্ধার হাতির দাঁত ৷ বুধবার বন দফতর সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি বন বিভাগের লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীদের তৎপরতায় মঙ্গলবার উদ্ধার হয় হাতির দাঁতগুলি ৷ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছেন বনকর্মীরা ৷ ধৃতদের কাছ থেকে ৫ কেজি ওজনের দুটি হাতির দাঁত উদ্ধার হয়েছে ৷ ধৃতরা হলেন ওয়াংরি ও ইয়াস্কা দর্জে ভুটিয়া। ধৃতদের মধ্যে একজন ভুটানের নাগরিক ও একজন আলিপুরদুয়ারের বক্সার আদমা পাহাড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

জানা গেছে, পাচারকারীদের থেকে ৭ লক্ষ টাকার বিনিময়ে হাতির দাঁত কেনার টোপ দেওয়া হয় ৷ সেই মতোই পাচারকারীরা ফাঁদে পা দিতেই তাদের গ্রেফতার করেন বনকর্মীরা ৷ ময়নাগুড়ি ব্লকের ঝাঁঝাঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তারা হাতির দাঁত দুটো শিলিগুড়ি সীমান্ত হয়ে নেপালে পাচার করা হত। তবে এই দাঁতগুলি পাচারকারীরা কীভাবে পেয়েছিলেন তা জানা যায়নি ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top