News Flash

Image

সেভ করার ক্ষুর নিয়ে আত্মঘাতী ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে এক ব্যবসায়ী আত্মঘাতী হয়েছেন। ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষুর দিয়ে গলায় আঘাত করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যবসায়ী।

ঘটনার বিবরনে জানা যায়, বুধবার সকালে  বিশালগড় জাঙ্গালিয়া নিজ বাড়িতে সেভ করার ক্ষুর দিয়ে নিজ গলায় আঘাত করেন বিশালগড় মধ্য বাজারের ব্যবসায়িক নান্টু চন্দ্র সাহা।

বিশালগড় বাজারে বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলের পাশে উপহার নামে এক ষ্টেশনারী দোকানের মালিক তিনি। পরবর্তী সময়ে বাড়ির লোকেরা উক্ত ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি নান্টু চন্দ্র সাহাকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহাকুমা হাসপাতালে।

মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নান্টু চন্দ্র সাহার অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা হাঁপানিয়া হাসপাতালে রেফার করে তাকে। হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে নান্টু চন্দ্র সাহা। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top