News Flash

  • Home
  • খেলা
  • পাটনায় জাতীয় স্কুল অ্যাথলেটিক্সে অংশ নিতে রাজ্যদলের রওয়ানা
Image

পাটনায় জাতীয় স্কুল অ্যাথলেটিক্সে অংশ নিতে রাজ্যদলের রওয়ানা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রেলপথে রাজ্য দল রওয়ানা হলো।‌ বিহারের পাটনার উদ্দেশ্যে। ৬৭তম জাতীয় স্কুল ক্রীড়ার অনূর্ধ্ব ১৭ অ্যাথলেটিক্স আসর এবার বসছে বিহারের পাটনায়। এতে অংশ নিতে ত্রিপুরা দল রওয়ানা হলো আজ। ১৪ জন খেলোয়াড় ও ৩ জন  অফিসিয়াল সহ মোট ১৭ জনের টিম আগরতলা থেকে সকালের ট্রেনে বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছে। আগামী ৬-৯ এপ্রিল বিহারের পাটনায় হচ্ছে জাতীয় স্কুল ক্রীড়ার

অ্যাথলেটিক্সের এই আসর। পাটনায় রাজেন্দ্র নগরের পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে চারদিনব্যাপী এই প্রতিযোগিতা হবে। রাজ্যদলে ছেলেদের বিভাগে ৭ জন এবং মেয়েদের বিভাগে ৭ জন অ্যাথলেট রয়েছে। জাতীয় আসরে রাজ্য দল ভালো রেজাল্ট করবে বলে রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে।

 রাজ্য দলে ছেলেদের বিভাগে হরি মোহন ত্রিপুরা, গৃহ জয় রিয়াং, দ্বীপ দাস, অণীক শীল, রোহন মজুমদার, স্কেলিন দেববর্মা ও দেবাশীষ রায়। মেয়েদের বিভাগে- স্মৃতি দাস, অনামিকা পাল, তানিয়া শর্মা, মমিতা দাস, অনদ্রিতা চৌধুরী ও অন্তরা ঘোষ। কোচ চন্দন চক্রবর্তী, সীমা সাহা, ম্যানেজার আশীষ পালও রয়েছেন রাজ্য দলে।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top