News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাওড়ায় কারখানায় আগুন, দমকলের ঢুকতে ভোগান্তি, আগুন নিয়ন্ত্রণে
Image

হাওড়ায় কারখানায় আগুন, দমকলের ঢুকতে ভোগান্তি, আগুন নিয়ন্ত্রণে

হাওড়া, ৩ এপ্রিল (হি. স.): বুধবার ব্যাঁটরা থানার বৃন্দাবন মল্লিক লেনের এক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার আশেপাশে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানা থেকে বেশ ঘন ধোঁয়া বেরোতে দেখা যায়। ধীরে ধীরে সেই ধোঁয়া সারা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা খবর দেয় দমকল ও পুলিশে। ঘটনাস্থলটি বেশ ঘিঞ্জি হওয়ায় দমকলের দুটি ইঞ্জিন ঢুকতে বেশ বেগ পেতে হয়েছে। দমকল কর্মীরা বেশ কিছুক্ষনের মধ্যে আগুণ নিয়ন্ত্রণে আনে।

অভিযোগ, ওই কারখানা নিয়ে বেশ কয়েকবার আপত্তি জানানো হয়েছে। ওই কারখানার জন্য কোনও ছাড়পত্র দেওয়া হয়নি দমকল থেকে। শুধু মাত্র ট্রেড লাইসেন্সের ওপর ভিত্তি করেই চলছে ওই কারখানা এমনটাই জানা গেছে। তবে এই বিষয়টি নিয়ে কারখানার মালিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top