News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া টি-টোয়েন্টি লিগে শতদলকে হারিয়ে টানা ২য় জয় কসমোপলিটনের
Image

ঘরোয়া টি-টোয়েন্টি লিগে শতদলকে হারিয়ে টানা ২য় জয় কসমোপলিটনের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা জয় কসমোলিটন ক্লাবের। প্রথম দিনের প্রথম ম্যাচে মৌচাক ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে খেলোয়ারদের মনোবল এতটাই বাড়িয়ে নিয়েছে বুধবারে দ্বিতীয় ম্যাচে শতদল সংঘ কে ৭ উইকেটে পরাজিত করে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে। খেলা ছিল টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট আসর। টি আইটি গ্রাউন্ডে বেলা একটায় ম্যাচ শুরুতে শতদল সংঘ টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে বিশেষ করে বিক্রম দেবনাথ এর প্রশস্ত ব্যাটিংয়ের দৌলতে ১৫.৪ ওভার খেলে ৩ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিক্রম ৩৯ বল খেলে ছয়টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে একাত্তর রান সংগ্রহ করে দলকে জয়ে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। বোলিংয়েও বিক্রম ১৬ রানে চারটি উইকেট দখল করে বেশ নজর কেড়েছে। তাছাড়া শংকর পাল তিনটি এবং দানভির সিং ২টি উইকেট পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top