News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলায় ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুত আরিয়াভার্ট ইন্টার ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি
Image

উত্তর জেলায় ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুত আরিয়াভার্ট ইন্টার ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ এপ্রিল: সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও রাজ্যে উচ্চশিক্ষার মান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ফলে রাজ্যে উচ্চশিক্ষার সুযোগ লাভ করার পথ প্রশস্থ হচ্ছে। রাজ্যের শিক্ষা ক্ষেত্রে এমনই এক নতুন সংযোজন হল আরিয়া ভার্ট ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। আগে উত্তর জেলার মানুষকে একটা ইউনিভার্সিটি বা পড়াশোনা সুবিধার জন্য হয় আগরতলা নতুবা আসামে যেতে হতো, কিন্তু বর্তমানে ঘরে বসেই বিভিন্ন বিষয়ে পড়াশোনা করার সুযোগ দিচ্ছে আরিয়াভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বুধবার আরিয়া ভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে বর্তমান মিশন টিলাস্হিত কমপ্লেক্সে এক সাংবাদিক সম্মেলন করে যাবতীয় বিষয় তুলে ধরেছেন দায়িত্বপ্রাপ্তরা।  সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির পক্ষে দায়িত্বপ্রাপ্ত ফাউন্ডার চেয়ারম্যান রোমান কুমার রোশন, জুলজি বিভাগের অধ্যাপক ডক্টর রুমা কৈরী, রাষ্ট্রবিজ্ঞানের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক চন্দন কুমার দেবনাথ এবং ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক জয় দেবনাথ।

এই ওপেন ইউনিভার্সিটি পক্ষ থেকে সাত কোটি টাকার স্কলারশিপ পরীক্ষা আগামী ২১ এপ্রিল সংগঠিত হতে চলেছে। এই স্কলারশিপ পরীক্ষা ঘরে বসে দেওয়া যাবে এবং এর ফলে
বিভিন্ন কোর্সে ভর্তির ক্ষেত্রে ৯০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তাছাড়া যারা তপশিলি জাতি উপজাতি রয়েছেন তারা কোন ধরনের সেমিস্টার ফি ছাড়া বিনা পয়সায় তাদের নির্ধারিত কোর্স সম্পূর্ণ করার সুযোগ পাচ্ছে বলে জানিয়েছেন ইউনিভারসিটির দায়িত্ব প্রাপ্ত আধিকারিকরা।

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top