News Flash

  • Home
  • দিনের খবর
  • ওয়ানাড থেকে মনোনয়ন পেশ অ্যানি রাজার, লড়াই তাঁর রাহুলের সঙ্গে
Image

ওয়ানাড থেকে মনোনয়ন পেশ অ্যানি রাজার, লড়াই তাঁর রাহুলের সঙ্গে

ওয়ানাড, ৩ এপ্রিল (হি.স.): কেরলের ওয়ানাড সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র পেশ করলেন এই আসনের সিপিআই প্রার্থী অ্যানি রাজা। বুধবার মনোনয়নপত্র পেশ করার আগে নিজের সংসদীয় এলাকায় তিনি রোড-শো করেন। রোড-শো চলাকালীন আত্মবিশ্বাসের সঙ্গে সিপিআই প্রার্থী অ্যানি রাজা বলেছেন, “মানুষের মধ্যে উন্মাদনা দেখতে পাচ্ছেন, আমরা সবাই খুশি, মনোনয়ন পত্র জমা দেওয়া, নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দিন আজ।”

ওয়ানাড আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মুখোমুখি হবেন অ্যানি রাজা। এ প্রসঙ্গে সিপিআই প্রার্থী বলেছেন, “রাহুল গান্ধী ভয় পাচ্ছেন, নাকি ইউডিএফ ভয় পাচ্ছেন তা পরীক্ষা করতে আমি এখানে আসিনি। আমি এখানে একজন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) প্রার্থী হিসেবে জনগণের কাছে গিয়ে বুঝতে পেরেছি, তাঁরা আমার কাছ থেকে কী প্রত্যাশা করেন। আমরা এক মাসেরও বেশি সময় ধরে তা করছি। মানুষের সঙ্গে আমার কথোপকথনে, আমি যা বুঝতে পেরেছি তা হল মানুষ সত্যিই হতাশ।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top