News Flash

  • Home
  • দেশ
  • ময়নাগুড়িতে ত্রাণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে প্রশাসনিক কর্তারা
Image

ময়নাগুড়িতে ত্রাণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে প্রশাসনিক কর্তারা

জলপাইগুড়ি, ৩ এপ্রিল (হি. স.): ঝড়ে দুর্গতদের ত্রাণ দিতে গিয়ে বুধবার বিক্ষোভের মুখে পড়লেন জলপাইগুড়ির জেলাশাসক ও পুলিশ সুপার। এলাকাবাসীদের অভিযোগ, পর্যাপ্ত খাবার নেই।

বুধবার সকালে জেলাশাসক শামা পারভিন ও পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপতকে সঙ্গে নিয়ে ময়নাগুড়ি ব্লকের বার্নিস গ্রামে যান । জানা গেছে, ত্রাণ দিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ময়নাগুড়ির থানায় আইসি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পুলিশ সুপার।

এ দিন বার্নিস কালীবাড়ি এলাকায় জেলাশাসক শামা পারভিন ও পুলিশ সুপার ত্রাণ নিয়ে পৌঁছালে সেখানে স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন । তাঁদের অভিযোগ, এই ক’দিন খাবার আসেনি, এলাকায় কেউ আসেনি ৷ প্রথম দিন ত্রিপল আর শুকনো খাবার দেওয়া হলেও পরে কোনও খাবার আসেনি ৷ স্থানীয়দের অভিযোগ, এ দিন প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে জেলাশাসক ও পুলিশ সুপার ত্রাণ নিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন।

Releated Posts

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026

দিল্লিতে অবৈধ মদের ভাণ্ডারে পুলিশের হানা, ১৬ কার্টন হরিয়ানা-চিহ্নিত মদ উদ্ধার, গ্রেফতার এক

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): দিল্লির দক্ষিণ জেলার অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াডের অভিযানে সাঙ্গম বিহার এলাকা থেকে বিপুল পরিমাণ হরিয়ানায় বিক্রির…

ByByNews Desk Jul 28, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর জালিয়াতি মামলা: ‘সবটাই ভুয়ো’, তদন্তে সত্য সামনে আসবে: দিলীপ ঘোষ

নিউ টাউন, ২৮ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কথিত স্বাক্ষর জালিয়াতি মামলায় পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ…

ByByNews Desk Jul 28, 2026

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top