News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে কাপড়ের দোকানে ভয়াবহ আগুন, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ৭ জনের
Image

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে কাপড়ের দোকানে ভয়াবহ আগুন, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ৭ জনের

ছত্রপতি সম্ভাজিনগর, ৩ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ছত্রপতি সম্ভাজিনগরের ক্যান্টনমেন্ট এলাকায় ভয়াবহ আগুন লাগল একটি কাপড়ের দোকানে। বুধবার ভোরে ঔরঙ্গাবাদ ক্যান্টনমেন্টের দানা বাজার এলাকায় একটি দোকানে আগুন লাগে, এই অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৭ সদস্যের। অষ্টম ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। নিহতরা হলেন – হামিদা বেগম (৪৯), তাঁর দুই ছেলে ওয়াসিম (২৯), সোহেল (২৭), হামিদার পুত্রবধূ তানভীর (২৫), রেশমা (২৩) এবং দু’টি শিশু।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাত তিনটে নাগাদ চার্জ করার জন্য লাগানো একটি বৈদ্যুতিক বাইক থেকে আগুনের সূত্রপাত হয়, যা ওই এলাকার জৈন মন্দিরের পাশে অবস্থিত দোকানের উপরে অবস্থিত দোতলায় একটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ডেপুটি পুলিশ কমিশনার (জোন-১) নীতিন বাগাতে-সহ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

ঔরঙ্গাবাদের পুলিশ কমিশনার মনোজ লোহিয়া বলেছেন, “বুধবার ভোররাতে ছত্রপতি সম্ভাজিনগরের ক্যান্টনমেন্ট এলাকায় একটি কাপড়ের দোকানে আগুন লাগে। আগুন দ্বিতীয় তলায় পৌঁছয়নি, তবে প্রাথমিক তদন্তের পর আমরা মনে করছি শ্বাসরুদ্ধ হওয়ার কারণেই ওপরে থাকা ৭ জনের মৃত্যুর হয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।”

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top