News Flash

  • Home
  • দিনের খবর
  • আরও ৩টি দেহ উদ্ধার, বিজাপুরে এনকাউন্টারে নিহত মাওবাদীর সংখ্যা বেড়ে ১৩
Image

আরও ৩টি দেহ উদ্ধার, বিজাপুরে এনকাউন্টারে নিহত মাওবাদীর সংখ্যা বেড়ে ১৩

রায়পুর, ৩ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের বিজাপুরে উদ্ধার হল আরও ৩ মাওবাদীর দেহ, সবমিলিয়ে বুধবার সকাল পর্যন্ত নিহত মাওবাদীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আরও ৩ মাওবাদীর দেহ, সবমিলিয়ে ১৩ জন মাওবাদীর মৃত্যু হয়েছে এনকাউন্টারে।

মঙ্গলবার বিজাপুর জেলার গাঙ্গালুর থানার অধীনে কেন্দ্র-করচোলি বনাঞ্চলের কাছে নিরাপত্তা বাহিনী এবং নকশালদের মধ্যে গুলির লড়াই হয়। এই গুলির লড়াইয়ে মঙ্গলবার রাত পর্যন্ত ১০ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছিল। পাশাপাশি একটি এলএমজি অস্ত্র, বিজিএল লঞ্চার এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। নকশালদের বিরুদ্ধে এই অভিযানে সামিল ছিল বিজাপুর ডিআরজি, সিআরপিএফ, এসটিএফ এবং কোবরা দল। বুধবার সকালে আরও ৩ মাওবাদীর দেহ উদ্ধারের পর নিহত মাওবাদীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩।

Releated Posts

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top