News Flash

  • Home
  • দেশ
  • সিংহভাগ ২০০০ টাকার নোটই ব্যাঙ্কের কাছে ফিরে এসেছে: রিজার্ভ ব্যাঙ্ক
Image

সিংহভাগ ২০০০ টাকার নোটই ব্যাঙ্কের কাছে ফিরে এসেছে: রিজার্ভ ব্যাঙ্ক

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি. স.): প্রায় ৯৮ ভাগ ২০০০ টাকার নোটই বাজার থেকে উঠে গেছে বলে জানাল রিজার্ভ ব্যাঙ্ক। গত বছরের ১৯ মে সরকারি সিদ্ধান্তের পর ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। প্রায় সিংহভাগ ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া সম্ভব হলেও, পুরোটা এখনও হয়নি।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ২০০০ টাকা মূল্যের নোটের পরিমাণ ২৯ মার্চের শেষে ৮ হাজার ২০২ কোটিতে পৌঁছেছে। গতবছর মে মাসে বাজারে তিন লক্ষ ৫৬ হাজার কোটি টাকা মূল্যের নোট ছিল। ইতিমধ্যেই ৯৭.‌৬৯ শতাংশ নোট ব্যাঙ্কের কাছে ফিরে এসেছে।

প্রসঙ্গত রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল, ৭ অক্টোবরের মধ্যে যেকোনও ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা করতে হবে। এরপর ব্যাঙ্কের ১৯টি শাখায় এই নোট জমা করা শুরু হয়। তবে এখনও যাদের কাছে ২০০০ টাকার নোট রয়েছে, তারা ওই ১৯টি শাখায় ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে নোট জমা দিতে পারবেন।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top