News Flash

  • Home
  • খেলা
  • জয় দিয়ে সূচনা কসমোপলিটনের টি-২০ ক্রিকেটে হারালো মৌচাককে
Image

জয় দিয়ে সূচনা কসমোপলিটনের টি-২০ ক্রিকেটে হারালো মৌচাককে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে যাত্রা শুরু করলো কসমোপলিটন ক্লাব। টিসিএ পরিচালিত সমীরণ চক্রবর্তী টি ২০ ক্রিকেটের আসরে মঙ্গলবার জয় দিয়ে সূচনা ঘটালো টি আই টি মাঠে। ৬ উইকেটের ব্যবধানে কসমো শিবির হারিয়ে দিলো মৌচাককে। টস জিতে কসমোপলিটন ক্লাব প্রথমে ফিল্ডিং করে। ব্যাট করতে নেমে মৌচাক ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৯৭ রান। ব্যাটে দলের পক্ষে প্রীতম দাস সর্বাধিক ২৮ রান করে। এছাড়া দেবাংশু দত্ত ১৭, বিশাল খোখার অপরাজিত ১৬, রোহন বিস্বাসের অপরাজিত ১০ রান উল্লেখযোগ্য। অতিরিক্ত থেকে দল ভরসা পায় ১৫ রানের। বল হাতে কসমোপলিটনের পক্ষে দুটি করে উইকেট নেয় সৌরভ কর ও চন্দন রায়। একটি করে উইকেট নেয় ধনবীর সিং ও আয়ুশ চৌহান। পাল্টা খেলতে নেমে কসমো শিবির ১৩.১ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে শ্রুজন আঠয়ালে ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হলেন। তাকে ভরসা দেয় বিক্রম দেবনাথ ১১। এছাড়া অতিরিক্ত সাহেব যোগায় ১৩ রানের ভরসা। সুবাদে অনায়াসেই জয় হাসিল করে নিলো কসমোপলিটন ক্লাব। দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্য স্বরূপ শ্রুজন পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top