News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্নীতিগ্রস্ত নেতাদের জোট আইএনডিআই, দেশ লুট ছাড়া তাঁদের কোনও লক্ষ্য নেই : অমিত শাহ
Image

দুর্নীতিগ্রস্ত নেতাদের জোট আইএনডিআই, দেশ লুট ছাড়া তাঁদের কোনও লক্ষ্য নেই : অমিত শাহ

বেঙ্গালুরু, ২ এপ্রিল (হি.স.): দুর্নীতিগ্রস্ত নেতাদের জোট আইএনডিআই, দেশ লুট ছাড়া তাঁদের আর কোনও লক্ষ্য ও মিশন নেই। কটাক্ষের সুরে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে অমিত শাহ বলেছেন, ২৩ বছরেরও বেশি সময় ধরে, প্রধানমন্ত্রী মোদী অত্যন্ত নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দেশের সেবা করে চলেছেন। মঙ্গলবার কর্ণাটকের বেঙ্গালুরুতে শক্তি কেন্দ্র প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি বলেছেন, “একদিকে আমরা প্রধানমন্ত্রী মোদীজির দুর্দান্ত এবং শক্তিশালী নেতৃত্বে নির্বাচনে লড়ছি। অন্যদিকে, ‘পরিবর্তবাদী’ এবং দুর্নীতিবাজ আইএনডিআই জোট যুদ্ধক্ষেত্রে। আমি সমগ্র দেশের প্রায় ৬০ শতাংশ রাজ্য পরিদর্শন করেছি, এবং যেখানেই গিয়েছি, আমি মানুষজনকে বলতে শুনেছি ‘মোদী, মোদী, মোদী’।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “নরেন্দ্র মোদীজি ২৩ বছর ধরে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসাবে কাজ করেছেন। এই ২৩ বছরে বিরোধীরা মোদীজির বিরুদ্ধে ২৩ পয়সাও দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। মোদীজি স্বচ্ছতার সঙ্গে কাজ করে উদাহরণ তৈরি করেছেন।” অমিত শাহ আরও বলেছেন, “আগের দু’টি নির্বাচনের সময় আমি কর্ণাটকের জনগণকে তাঁদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। ২০১৪ সালে, বিজেপি কর্ণাটকে ৪৩ শতাংশ ভোট পেয়ে ১৭টি আসন জিতেছিল। ২০১৯ সালে বিজেপি কর্ণাটকে ৫১ শতাংশ ভোট পেয়ে ২৫টি আসন জিতেছে। এইবার, আমি কর্ণাটকের জনগণকে কর্ণাটকের সমস্ত ২৮টি আসন দিয়ে আমাদের আশীর্বাদ করার জন্য অনুরোধ করছি।”

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top