News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে প্রথম পর্যায়ের ভোটার, ভোট কর্মীদের পোস্টাল ব্যালট ১৪ থেকে ১৮ এপ্রিল
Image

করিমগঞ্জে প্রথম পর্যায়ের ভোটার, ভোট কর্মীদের পোস্টাল ব্যালট ১৪ থেকে ১৮ এপ্রিল

করিমগঞ্জ (অসম) ২ এপ্রিল (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ জেলায় নির্বাচনের কাজে নিযুক্ত যারা প্রথম পর্যায়ের নির্বাচনের ভোটার, তাদের পোস্টাল ব্যালট সংগ্রহ করার জন্য আহ্বান করা হয়েছে। করিমগঞ্জ লোকসভায় ভোট গ্রহণ করা হবে ২৬ এপ্রিল। অথচ করিমগঞ্জ লোকসভা নির্বাচনের কাজে নিযুক্ত একাংশ কর্মীদের ভোট প্রথম পর্যায় অর্থাৎ ১৯ এপ্রিল গ্রহণ করা হবে। এইসব ভোট কর্মীদের ১৪ থেকে ১৮ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত করিমগঞ্জ জেলা আয়ুক্ত অফিসের ব্যালট পেপার ফেসিলিটেশন সেন্টার থেকে পোস্টাল ব্যালট পেপার সংগ্রহ করে ভোট দিতে আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, ১৯ এপ্রিল অসমের প্রথম পর্যায়ে ভোট গ্রহণ করা হবে ডিব্রুগড়, যোরহাট, লক্ষীমপুর, কাজিরাঙ্গা এবং শোনিতপুর লোকসভা নির্বাচন কেন্দ্রে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top