News Flash

  • Home
  • খেলা
  •  ঘরোয়া টি-২০ ক্লাব লীগ ক্রিকেটে বিসিসি-কে হারিয়ে ব্লাডমাউথের শুরু
Image

 ঘরোয়া টি-২০ ক্লাব লীগ ক্রিকেটে বিসিসি-কে হারিয়ে ব্লাডমাউথের শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্লাব লীগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে মঙ্গলবার থেকে। জয় দিয়ে দারুন সূচনা ব্লাড মাউথেরও। আকাশ ও নিরুপম সেন চৌধুরীর নির্ভরযোগ্য ব্যাটিং। একই সঙ্গে রবির অলরাউন্ড পারফরম্যান্স। সব মিলে ব্লাডমাউথ ক্লাবের কাছে আটকে গেল বিসিসি দল। টস জিতে ব্লাডমাউথ দল টিআইটি গ্রাউন্ডে প্রথমে ব্যাটিং করে। নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ব্লাডমাউথ ক্লাবের স্কোর দাঁড়ায় ১৫০ রানে। ব্যাট হাতে দলের পক্ষে রবি কার্তিকেয় ২৪ রানী আউট হলেও আকাশের অপরাজিত ৬৪ ও নিরুপম সেন চৌধুরী অপরাজিত ৪০ রান দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়। বিসিসির পক্ষে একমাত্র উইকেটটি নেয় সম্রাট বিশ্বাস। পাল্টা খেলতে নেমে বিসিসি দল ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৩ রানই করতে সক্ষম হয়। দলের হয়ে প্রাঞ্জল দেব ১৯, পরমজিত ঘোষ ২৮, প্রলয় দাস ১৯ রানে নট আউট থাকলেও তা দলের পরাজয় রুখতে পারেনি। বিজয়ী দলের হয়ে বোলিংয়ে রবি ৪টি, আকাশ ৩টি এবং একটি করে উইকেট নেয় দেবরাজ দে ও নবীন সিংরা। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে আকাশ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top