News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিএম জাতি জনজাতিদের মধ্যে বিদ্বেষের রাজনীতি করে ২৫ বছর শাসনকার্য চালিয়েছে : মুখ্যমন্ত্রী
Image

সিপিএম জাতি জনজাতিদের মধ্যে বিদ্বেষের রাজনীতি করে ২৫ বছর শাসনকার্য চালিয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ এপ্রিল: সিপিএম জাতি জনজাতিদের মধ্যে বিদ্বেষের রাজনীতি করে ২৫ বছর শাসনকার্য চালিয়েছে। আজ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের করবুকে নির্বাচনী জনসমাবেশে সিপিএমের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

তাঁর কথায়, মোদীর প্রতি এই বিপুল জনসমর্থন ভারতীয় জনতা পার্টির জয়ের বার্তাকে আরও পরিষ্কার করে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিজেপি জনসম্মুখে গিয়েছে। সরকারি প্রকল্প থেকে যাতে সুবিধাভোগীরা বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে।

এদিন তিনি বলেন, মাতা ত্রিপুরাসুন্দরীর প্রসাদ তথা পেঁড়া গতকাল আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। জনজাতি মায়েদের পরিধান ‘রিগনাই/পাছরা ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। রাজ্যের জাতি-জনজাতি সহ সকল ধর্মপ্রাণ জনগনের কাছে এটি অত্যন্ত
গর্বের বিষয়।

তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিবাদমুক্ত ত্রিপুরার দিকে আরও এককদম এগিয়েছে। ত্রিপুরাতে আইন-শৃঙ্খলা জনিত পরিবেশের প্রভূত উন্নতি ঘটে চলেছে,মানুষ এখানে শান্তিতে রয়েছে। দেশের মধ্যে ত্রিপুরা আইন শৃঙ্খলার দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

এদিন তিনি আরও বলেন, ত্রিপুরায় আগে জাতপাত নিয়ে রাজনীতি হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশে চারটি জাত রয়েছে। সেটি হল, নারী, যুবক, কৃষক এবং দারিদ্র্য। তাঁদের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে. বিজেপি সরকার সেই দিশায় কাজ করছে।

তাঁর কটাক্ষ, সিপিএম- কংগ্রেস নিজের জোটে লজ্জা পায়। তাই তারা ইন্ডি জোটের নাম দিয়েছে। দুর্ভাগ্যের বিষয়এখন সিপিএমের কার্যালয় থেকে কংগ্রেসের এবং কংগ্রেসের কার্যালয় থেকে সিপিমের পতাকা বের হয়। কারণ তারা বোঝে গেছে পায়ের নিচের মাটি সরে গিয়েছে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top