News Flash

  • Home
  • খেলা
  • ৩ রানের জন্য ছিটকে উদয়পুর শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে সদর-এ
Image

৩ রানের জন্য ছিটকে উদয়পুর শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে সদর-এ

সদর ‘‌এ’-‌ ১৬৩/‌৯
উদয়পুর -‌১৬০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শ্বাসরুদ্ধকর  ম্যাচ। রোমাঞ্চকর জয় পেয়েছে সদর এ দল। শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে হারলো উদয়পুর মহকুমা। শ্রীমন দেবনাথ যেভাবে শুরু করেছিলো তাতে ফাইনাল খেলা নিশ্চিত ছিলো উদয়পুরের। শ্রীমন আউট হতেই তাসের ঘরের মতো ভেঙ্গে যায় উদয়পুরের ইনিংস। ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেয় সদর ‘‌এ’। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। নিপকো মাঠে অনুষ্ঠিত ম্যাচে সদর ‘‌এ’-‌র গড়া ১৬৩ রানের জবাবে উদয়পুর মহকুমা ১৬০ রান করতে সক্ষম হয়।একসময় ১৪২ রানে ৫ উইকেট হারিয়েছিলো উদয়পুর। শেষ ৫ উইকেট হারায় আরও ১৮ রান যোগ করার ফঁাকে। এখানেই পিছিয়ে পড়ে উদয়পুর মহকুমা।‌‌ সকালে টসে জয়লাভ করে প্রথেম ব্যাট করতে নেমে ‌সদর ‘‌এ’ নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। দলের পক্ষে রাহুল মিঁয়া ৬৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২, শায়ন্তন কর ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩,তানিষ্ক চক্রবর্তী ২০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং অঙ্কিত দাস ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। উদয়পুরের পক্ষে সোমদেব শীল ১৭ রানে ৩ টি  এবং শুভজিৎ বর্ধন ২৬ রানে ২ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে শুরুটা ভালো করলেও সদর ‘‌এ’-‌র বোলারদের সাড়াশি আক্রমনে উদয়পুরের ইনিংস গুটিয়ে যায় ১৬০ রানে। দলের পক্ষে মহকুমার সবথেকে প্রতিভাবান ক্রিকেটার শ্রীমন দেবনাথ ৮১ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৬১, শাহিন হোসেন পোদ্দার ৪৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১ এবং শ্রীশান্ত দাস ৩০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। সদর ‘‌এ’‌-‌র পক্ষে দিব্যজ্যোতি ধর ২৫ রানে এবং আবীর ভট্টাচার্য ২৫ রানে ৩টি করে উইকেট দখল করে। ১ এপ্রিল হবে ফাইনাল ম্যাচ।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top