News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত তীর্থমুখ, প্রতিবাদে পথ অবরোধ
Image

বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত তীর্থমুখ, প্রতিবাদে পথ অবরোধ

আগরতলা, ৩০ মার্চ: বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে করবুক মহকুমার তীর্থমুখ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় উভয় পক্ষের মোট চার জন আহত হয়েছেন। এদিকে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে আজ সকালে ওই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে আন্দোলনে শামিল হয়েছেন তীর্থমুখ এলাকার ক্ষুব্ধ জনগণ। পরবর্তী সময়ে দুই পক্ষের বৈঠকে মীমাংসায় পথ অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী।

এসডিপিও দেবাঞ্জলি রায় জানিয়েছেন, গতকাল করবুক মহকুমার তীর্থমুখ এলাকায় নতুন করে পুনর্বাসন পাওয়া রিয়াং দুই যুবক বাইকে চেপে স্নান করতে গিয়েছিলেন। স্নান সেরে শিবিরের ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। তাতে যোগেশ রিয়াং নামে পাঁচ বছরের শিশু গুরুতর আহত হয়। বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে তীর্থমুখের স্থানীয় মানুষের সাথে নতুন করে পুনর্বাসন পাওয়া রিয়াং দুই যুবকের মধ্যে মারপিট হয়েছিল। তারমধ্যে দুই পক্ষের চারজন গুরুতর আহত হয়েছে। কিছুক্ষনের মধ্যে করবুক মহকুমার তীর্থমুখ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। সাথে সাথে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। এদিকে পাঁচ বছরের শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে রাত ২টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে তীর্থ মুখ এলাকার ক্ষুব্ধ জনগণ পথ অবরোধ করে আন্দোলন দেখিয়েছেন। অবরোধের জেরে যানচলাচল স্তব্দ হয়ে পরে। তাঁদের দাবি, অতিসত্বর করবুক থেকে রিয়াং শরণার্থী শিবির সরিয়ে নিতে হবে। পাশাপাশি তাঁদের দাবি ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তি ব্যবস্থা করতে হবে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থালে ছুটে গিয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। পরবর্তী সময়ে এসডিপিও দেবাঞ্জলি রায় উপস্থিতে দুই পক্ষের বৈঠকে মীমাংসা হয়ে গিয়েছে। তারপর তীর্থমুখ এলাকার জনগণ অবরোধ প্রত্যাহার করেন।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top