News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলাদের ক্রিকেট আসরে আজ জুটমিল-লালবাহাদুর, চাম্পামুড়া-তরুণ সংঘ
Image

সিনিয়র মহিলাদের ক্রিকেট আসরে আজ জুটমিল-লালবাহাদুর, চাম্পামুড়া-তরুণ সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকাল দুই মাঠে দুটি ম্যাচ। চার দলের খেলা। ‌ চারটি দলেরই নিজেদের দ্বিতীয় ম্যাচ। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। শুরু হয়েছে ২৭ মার্চ থেকে। ইতোমধ্যে দুই দিনে তিন মাঠে দুটি করে মোট ছটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল টুর্নামেন্টের তৃতীয় দিনে বামুটিয়ার তালতলা স্কুল মাঠে জুটমিল কোচিং সেন্টার খেলবে লাল বাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে। ‌ লাল বাহাদুর ব্যয়ামাগার তাদের প্রথম ম্যাচে তরুণ সংঘের কাছে ৩০ রানে পরাজিত হলেও জুটমিল প্লে সেন্টার কিন্তু নিজেদের প্রথম ম্যাচে ব্লাডমাউথ কে ৪৫ রানের ব্যবধানে পরাজিত করে দুর্দান্ত জয় দিয়ে লীগ সূচনা করেছে। মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে আগামীকাল চাম্পামুড়া কোচিং সেন্টার খেলবে তরুণ সংঘ কোচিং সেন্টারের বিরুদ্ধে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয়ী হয়ে এককদম এগিয়ে রয়েছে। চাম্পামুড়া কোচিং সেন্টার দুই উইকেটের ব্যবধানে মৌচাক কোচিং সেন্টার কে এবং তরুণ সংঘ কোচিং সেন্টার ৩০ রানের ব্যবধানে লাল বাহাদুর ব্যয়ামাগারকে পরাজিত করেছে। উল্লেখ্য, টুর্নামেন্টের লীগ পর্যায়ের খেলা চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top